মানিকগঞ্জের ধলেশ্বরী ও মিলন ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের ধলেশ্বরী ও মিলন ফিলিং স্টেশন নামে দুটি ফিলিং স্টেশনকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিমাপযন্ত্র ঠিক না করা পর্যন্ত পেট্রোল পাম্প দুটিকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই দণ্ড দেন।
এ ব্যাপারে আসাদুজ্জামান রুমেল বলেন, পেট্রোল পাম্পগুলিতে পরিমাণে কম দিয়ে ভোক্তারের ঠকানো হচ্ছে মর্মে আজ পাঁচটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে মানিকগঞ্জ জেলা শহরের উচুটিয়া-নারাঙ্গাই এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ৩৪৪ মিলি লিটার এবং হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশনে ১৬০ মিলি লিটার পেট্রোল কম দেয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তাদের ঠকানোর দায়ে ওই ফিলিং স্টেশন দুটির মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি পরিমাপযন্ত্র ঠিক না করা পর্যন্ত ফিলিং স্টেশন দুটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত