দাউদকান্দি পৌর বাজারে মোবাইল কোর্ট, তিনটি মামলায় জরিমানা ২২ হাজার টাকা
কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) এ অভিযানে তিনটি মামলায় মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদোয়ান ইসলাম। অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তার সাথে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। ইউএনও নাছরীন আক্তার জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক থেকে ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান। এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার