নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১ সেপ্টেম্বর নেত্রকোনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা বিএনপির পক্ষ থেকে।
জেলা বিএনপির সভাপতি ডা.আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী’র নেতৃত্বে সকাল থেকেই নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। দিনটির শুরুতেই নেত্রকোনার ছোটবাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পাবলিক হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা পাবলিক হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়, দলের আদর্শ, অতীত আন্দোলন-সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটেও দলীয় ঐক্য ও জনগণের অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশের শান্তি,গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির সকল নেতা-কর্মীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার