স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলোনা স্ত্রীর
নোয়াখালীর সেনবাগে স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মাতাম।
জানা যায় ছায়দুল হক (৫৯) হটাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম ৫৫)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ও ৩ মেয়ের জনক জননী ছিলেন।
কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথেই তিনি মারা যান। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
ইউপি সদস্য আবু তালেব টিপু আরও জানান, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান