ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার খালিয়াজুরীতে এনআই এক্ট মামলায় এক নারী গ্রেপ্তার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৫:৪৪

‎নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অর্থ ঋণের (এনআই এক্ট) মামলায় সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী হলেন চাকুয়া গ্রামের বাসিন্দা নমিতা রানী বর্মন।
‎
‎খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান,আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান চালানো হয়। লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাজউদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সমিতি কর্তৃক দায়ের করা অর্থ ঋণের মামলায় আদালত নমিতা রানী বর্মনের বিরুদ্ধে সাজা প্রদান করে। পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
‎
‎ওসি মকবুল হোসেন বলেন,আমরা আদালতের ওয়ারেন্ট তামিলের নির্দেশনা অনুযায়ী নমিতা রানী বর্মনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছি। যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান