ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় পানি নিষ্কাশনের দাবিতে সড়ক অবরোধ করে ভুক্তভোগীদের মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ২:৩৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া, ছাপড়াপাড়া রৌহা গ্রামের চল্লিশ হাজার হেক্টর পানিবন্দি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম- গোপালপুর সড়ক অবরোধ করে ইউনিয়নের তেবারিয়া, ছাপড়াপাড়া রৌহা গ্রামের কয়েকশ পানিবন্দি ও ভুক্তভোগী মানুষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দরগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- দরগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন, সাবেক মেম্বার মমরেজ উদ্দীন, আবুল বাশার, হাজী আব্দুল আজিজ, হাজী ফজলুল হক, জালাল উদ্দিন, কুরবান আলী, পরাণ বেপারী, মো. আব্দুল হক, মো. নয়া মিয়া, মো. আসিফ আনোয়ার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল গত তিন বছর যাব‍ৎ এলাকার ৩ ফসলের ৪০ হেক্টর আবাদি জমি পানিবন্দি করে রেখেছে। তারা পানি বের হওয়ার প্রধান কালভার্ট, ব্রিজ ও খাল মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। এজন্য পানি বের হতে পারছে না। ফলে চাষের জমি জলাশয়ে পরিণত হয়েছে।

বক্তরা আরো বলেন, এই জমির পানি বের হওয়ার জন্য এর আগে ৮০ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু তা দিয়ে পানি বের হওয়ার কোনো উপায় নেই। পানির কারণে তিন বছর যাবৎ এলাকার কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। একবার জমিতে পানি ঢুকলে সে পানি আর বের হতে পারে না।

এলাকাবাসীর দাবি, স্থানীয় আবুল কালাম আজাদ, আমানউল্লাহ, রফিক ও জুড়ান আলী খাল ভরাট করে ৪০ হেক্টর চাষের এই জমিকে জলাশয় বানিয়ে রেখেছেন। এ সময় তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির হস্তক্ষেপ কামনা করে পানিবন্দি জীবনদশা থেকে মুক্তির পথ কামনা করেন।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ