অর্থাভাবে সংকটাপন্ন সোহাগের জীবন: মানবিক সহায়তার আবেদন
নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের তরুণ সোহাগ মিয়া (২৮) এখন জীবনের কঠিনতম সময় পার করছেন। মারাত্মক পায়ের অসুখে ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করানো জরুরি হলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
পরিবারের অভাব-অনটনের কারণে সোহাগ ২০২১ সালে জীবিকার খোঁজে ঢাকায় যান। সেখানে একটি কেমিক্যাল কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনায় তার পায়ে কেমিক্যাল পড়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। বর্তমানে তার পা পচে গেছে এবং দ্রুত চিকিৎসা না করালে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।
সোহাগের পরিবারে আছেন স্ত্রী চায়না আক্তার এবং দুই সন্তান তাহিমা আক্তার (৭) ও মিম আক্তার (৩)। বাবা অনেক আগেই মারা গেছেন। বৃদ্ধ মা মোছাঃ শমলা গ্রামের বাজারে একটি ছোট চায়ের দোকান চালিয়ে কোন রকমে সংসার চালাচ্ছেন। অসহায় এই অবস্থায় সোহাগ বলেন, "আমি বাঁচতে চাই। আজ আমি আমার স্ত্রী-সন্তানের মুখের দিকে তাকাতেও পারি না, কারণ তাদের সামান্য চাহিদাটুকুও পূরণ করতে পারছি না।" তিনি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সোহাগের মা শমলা বলেন, তার ছেলে পরিবারের একমাত্র ভরসা ছিল, কিন্তু এখন ভাগ্যের নির্মম পরিহাসে সে অসহায় হয়ে পড়েছে। চায়ের দোকান চালিয়ে সংসারই ঠিকমতো চলছে না, ছেলের চিকিৎসা করানো তো দূরের কথা। সোহাগের স্ত্রী চায়না আক্তার জানান, তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক এবং ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি দিশেহারা। তিনি সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানান। এলাকাবাসীরাও বলেন, সোহাগ একজন ভালো ও ভদ্র মানুষ। তাঁরা স্থানীয়ভাবে যতটা সম্ভব সাহায্য করেছেন, তবে সমাজের বিত্তবানদের সহযোগিতা ছাড়া সোহাগকে বাঁচানো সম্ভব নয়। সোহাগের জীবন বাঁচাতে এবং মানবিক দায়িত্ব পালনে সমাজের সকল শ্রেণির মানুষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন।
যোগাযোগের জন্য:
সোহাগ মিয়া: ০১৩০০-৭৯৯৪৮১ (ব্যক্তিগত বিকাশ/নগদ)
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার