বোয়ালমারীতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)গভীর রাতে স্থানীয় ঘোড়াখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, “গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়রা খবর দেয় গাছের নিচে চাপা পড়ে সে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন গাছ রাতের আঁধারে চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। এসবের পেছনে বড় একটি চক্র জড়িত রয়েছে, যারা শ্রমিকদের ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, “গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রকৃতপক্ষে শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে তা খুঁজে বের করা জরুরি। একজন শ্রমিক মারা না গেলে হয়তো ঘটনাটি প্রকাশও হতো না।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।”
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন