নেত্রকোণায় মহাকবি সৈয়দ আলাওলের জীবন ও সাহিত্য কর্মের উপর মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকেলে সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে উকিল পাড়াস্থ এলাকায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ওয়ালী উল্লাহ এবং প্রবন্ধ উপস্থাপন করেন কবি শোকরান খান। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার সভাপতি কনক পণ্ডিত। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আজমিরি ইসলাম।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কবি বিনয় দেবনাথ, প্রাবন্ধিক অধ্যাপক ননী গোপাল সরকার,বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী,অধ্যাপক পূরবী সম্মানিত, নেত্রকোনা জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,সূফী কবি এনামূল হক পলাশ,কবি সাজ্জাদ হোসেন,মনির হোসেন বরুণ,কবি বদিরুজ্জামান, অচিন্ত্য গোস্বামী,মেরিট পণ্ডিত প্রান্ত প্রমুখ।
আলোচনার শুরুতে সদ্য প্রয়াত অধ্যাপক যতীন সরকারের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও সংস্কৃতি মঞ্চের শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন। এসময় নৃত্য,গান,কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশন করা হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি