নেত্রকোণার খালিয়াজুরিতে স্পিডবোট-নৌকা সংঘর্ষে ৪ জন নিখোঁজ-আহত-৩
নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদীতে স্পিডবোট ও মাছ ধরার নৌকার মুখোমুখি সংঘর্ষে চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,বিয়ের অনুষ্ঠানে আনন্দ করার জন্য নারী-শিশুসহ ১৫–১৬ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ধনু নদীতে ঘুরতে বের হয়। পথে সেটির সঙ্গে একটি মাছ ধরার কোষা নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্পিডবোট ও নৌকার কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—উপজেলার আন্ধাইর গ্রামের মোছাঃ লাইলা (৭) পিতা-স্বপন ঊষা মনি (৫), পিতা-মোফায়েল; মোছাঃ সামিয়া (১১) পিতা-সামছু মিয়া; এবং মোছাঃ শিরিন (১৮) পিতা-নবাব মিয়া।
আহতদের মধ্যে আছেন আন্ধাইর গ্রামের মোছাঃ রোজিনা (৩০) স্বামী-হেলিম পাঁচহাট চরপাড়া গ্রামের মোঃ ছত্তর (৬০) পিতা-মৃত মঞ্জিল ও তার ছেলে মোঃ জহিরুল ইসলাম (১৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান,চারজন নিখোঁজ রয়েছেন। দু–একজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি চালাচ্ছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার