ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসে মৃত সন্তানকে দেশে ফেরাতে প্রধান উপদেষ্টার সাহায্য চেয়ে বোয়ালমারীতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১২:৫৬

প্রবাসে মারা যাওয়া প্রিয় সন্তানকে দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্রের সহায়তা চেয়ে ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা-বাবা। উপজেলার পৌর সদরের গুণবহা গ্রামে নিজ বাড়িতে  ১৫ সেপ্টেম্বর বিকেলে বিপুল সংখ্যক এলাকা বাসীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন তারা। সম্মেলনে বাবা মোঃ আতিয়ার শিকদার কান্না জড়িত কন্ঠে বলেন,

 তার পুত্র মোঃ রাজিব শিকদার (৩২) জীবিকার সন্ধানে প্রায় তিন মাস আগে উত্তর মেসিডোনিয়ায় যায়। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সে মৃত্যু বরণ করে। মেসিডোনিয়ার সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক না থাকায় নিজস্ব ব্যবস্থাপনায় ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া খুবই জটিল ও ব্যয়বহুল। এ ক্ষেত্রে প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন। যা বহন করার ক্ষমতা তার নেই। এজন্য সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের প্রতি আকুল আবেদন জানান এই দরিদ্র মা-বাবা।

সংবাদ সম্মেলনে বাবা মো.আতিয়ার শিকদার ও মা মমতাজ বেগমের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তারা বলেন, “সংসারের অভাব দূর করতে সহায়-সম্বল বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছি এখন টাকার অভাবে শেষ বারের মত মৃত সন্তানের মুখ দেখতে পারবোনা এটা ভাবতে পারছিনা। উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তারা বলেন,আপনাদের হাতে-পায়ে ধরি, আপনারা আমাদের জন্য কিছু করেন।আমাদের কষ্টের কথা ইউনুস সাহেবকে একটু যানান। তিনি যেন দ্রুত আমাদের মৃত সন্তানটাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। আমরা শেষবারের মতো আমাদের আদরের কলিজাটার মুখ দেখতে চাই এবং নিজ হাতে নিজ মাটিতে  দাফন সম্পন্ন করতে চাই।”

সংবাদ সম্মেলনে ফরিদপুরজেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হুসাইন,

বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ মোঃ সাজ্জাদ আলী সহ এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রবাসে নিহত রাজিবের মরদেহ দেশে ফেরাতে সরকারের সাহায্য চেয়ে বক্তব্য রাখেন। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার