নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার
নেত্রকোনায় সাংবাদিক পিয়াস আহমদের ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী মোঃ হাবিল মিয়াকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
প্রসঙ্গত,দস্যুতার সংবাদ প্রকাশের জেরে গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে তিয়শ্রী বাজারে একদল সন্ত্রাসী সাংবাদিক পিয়াস আহমদকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
পরে ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল করিম জানান,বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাবিল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা