নোয়াখালীর সুধারামে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত-৪
নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি আরোহী আরও ৪যাত্রী গুরুত্বর আহত হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর টু আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা লক্ষীপুরের আলেকজান্ডারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর টু আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বাহিরে পানির মধ্যে ধান খেতে চলে যায়। এতে এক নারী ও শিশুসহ পাঁচজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। তবে তাৎক্ষণিক পুলিশ ওই নারীর কোন পরিচয় নিশ্চিত করতে পারেনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স আনুমানিক ২৭। তার পরিচয় জানতে চেষ্টা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা