নেত্রকোনার কেন্দুয়ায় তারেক রহমানের দেওয়া উপহার পেলেন শারীরিক প্রতিবন্ধী শিশু রিফাত
নেত্রকোনার কেন্দুয়ায় নতুন জীবনের স্বপ্ন পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত (১২)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া হুইল চেয়ারে বসে যেন নতুন করে চলার পথ খুঁজে পেল সে।
আজ শনিবার দুপুরে কেন্দুয়ায় রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই -জামান সেলিম।
এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে রিফাতকে উৎসাহ ও ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন।
ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম বলেন,
তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন। রিফাতের মতো শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।
রিফাত কেন্দুয়া পৌরশহরের বাচ্চু মিয়ার ছেলে। জন্মের পর থেকেই সে কথা বলতে ও হাঁটা চলা করতে পারে না।
হুইল চেয়ার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত রিফাত ও তার পরিবার। রিফাতের বাবা বাচ্চু মিয়া বলেন,এই সহায়তা আমাদের সন্তানের জীবনে নতুন সম্ভাবনা ও চলার শক্তি যোগ করবে। এতদিন রিফাতের চলাফেরায় যে কষ্ট ছিল,এই হুইল চেয়ার তা অনেকটা লাঘব করবে। আমরা এই সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার