মাদ্রাসাছাত্রকে বলাৎকারচেষ্টার অভিযোগে ৩ শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের সিঙ্গাইরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারচেষ্টার অভিযোগে করা মামলায় তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ছাত্রের দাদি বাদী হয়ে বলাৎকারচেষ্টা ও সহায়তার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে সিঙ্গাইর থানায় মামলা করলে রাতেই উপজেলার একটি কওমি মাদ্রাসা থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসার শিক্ষক ১১ সেপ্টেম্বর মক্তব বিভাগের ৯ বছরের একটি এতিম ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন। এ সময় তাকে সহায়তা করেন ওই মাদ্রাসার আরো তিন শিক্ষক। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তারা। ঘটনার কয়েক দিন পর ওই শিক্ষার্থীর দাদি জানতে পেরে মঙ্গলবার রাতে মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এটিকে মামলা হিসেবে নিয়ে মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে ওই মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত