ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

কয়রায় ব্র্যান্ডের প্রসাধনীর আড়ালে নকল বিক্রির হিড়িক


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৩:১
খুলনার কয়রা উপজেলায় বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনীর বিক্রি বাড়ায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয় প্রসাধনী ব্যবহারকারীরা। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এসব প্রসাধনী ব্যবহারে অনেকেই নানা ধরনের চর্মরোগ এবং ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আর এসব নকল পণ্য বিক্রি করে আর্থিক ফয়দা লুটে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। প্রতারিত হচ্ছেন অনেকে। এমন অভিযোগ ভুক্তভোগীদের।
 
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিন গিয়ে উপজেলা সদর, বেদকাশী, গিলাবাড়ি, আমাদী, ঘুগরাকাটিসহ বিভিন্ন বাজারে বেশ চড়াদামে এসব নামি-দামি নকল ব্র্যান্ডের প্রসাধনী বিক্রির চিত্র দেখা যায়। নকল হওয়ায় অনেক সময় দরকষাকষি করে সাধারণ দোকানগুলোতে নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশ কম দামে বিক্রি করছেন বিক্রেতারা।
 
কয়রা সদরে প্রসাধনী হাতে পেশায় গৃহিণী তাকিয়া সুলতানা নামে ‍এক নারী বলেন, ফগের বডি স্প্রে কিনেছি। ফটের গায়ে ২৬০ টাকা মূল্য লেখা থাকলেও আমার কাছ থেকে দোকানি ২১০ টাকা নিয়েছে। কম দামে পেয়েছি তাই কিনলাম। পণ্য নকল না আসল এটা বোঝার তো উপায় নেই।
 
বেশ কয়েকজন প্রসাধনী ব্যবসায়ী ও কর্মচারীর সাথে কথা হলে তারা জানান, কাস্টমার ধরে রাখতে হলে একটু ছাড় দিয়েই বিক্রি করতে হয়। এটা ব্যবসায়িক কৌশল। এক প্রশ্নের উত্তরে তাদের মধ্যে ‍একজন বলেন, লস কেন হবে। কেনার সময় আমরাও তো কিছু ছাড় পাই।
 
কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও প্রসাধনী ব্যবসায়ী আসাদুল ইসলাম বলেন, বাজারে অনেকে আমাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে। আসল প্রসাধনী কম দামে বিক্রির কোনো সুযোগ নেই। নামি-দামি ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারে বিক্রি হচ্ছে। কম দামে এসব পণ্যই বিক্রি হয়।
 
খোঁজ নিয়ে জানা যায়, বাজারে জনপ্রিয় পণ্য বিশেষ করে পেনটেইন, হেড অ্যান্ড শোল্ডার, সানসিল্ক, গার্নিয়ার শ্যাম্পু, ফেয়ার অ্যান্ড লাভলী, বিভিন্ন ব্যান্ডের স্কিন ক্রিম, নেভিয়ার ক্রিম, হ্যাভক, ফগ, এক্স, পন্ডস, ভ্যাসলিন, বডি স্প্রে, নামি ব্র্যান্ডের বডি লোশন উল্লেখযোগ্য। এছাড়া দৈনন্দিন আরো অনেক প্রসাধনী নকল করে বাজারে ছাড়া হচ্ছে।
 
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জানান, নকল প্রসাধনী বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চলমান আছে। ইতোমধ্যে কয়েক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে৷ এরকম কোনো অভিযোগ পেলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও