ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে আ’লীগ নেতাকর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২১ বিকাল ৫:৫২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগকর্মী সোলেইমান হত্যাকাণ্ডের ঘটনায় তারাব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। 
 
এ সময় বক্তব্য রাখেন- গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী, আলী আকবর, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার প্রমুখ। এ সময় বক্তারা রফিকুল ইসলাম মনিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 
 
উল্ল্যেখ্য, গত বছরের ১ জুলাই দুপুরে উপজেলার গন্ধর্বপুর এলাকায় যুবলীগকর্মী সোলেইমানকে মাছের খামার থেকে ডেকে নিয়ে মাথা থেঁতলে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় সোলেইমানের ছোট ভাই রাজীব মিয়া বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ ২১ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান