ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৪:১৫

কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ডাকাতি ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামিকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্সসহ বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে উপাজেলার ঘোলপাশার মতিয়াতলী এলাকায় ইউছুফ মিয়ার কাঠ বাগানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ সাবেকপাড়ার মো. হানিফের ছেলে মোস্তফাকে আটক করে। এ সময় ইশানচন্দ্রনগর গ্রামের সেলিম মিয়ার ছেলে রাসেল (২৮) নামে অপর মাদক পাচারকারী পালিয়ে যায়।

এদিকে পৃথক অভিযানে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি চিওড়ার চিলপাড়া গ্রামের এশু মিয়ার ছেলে আলী আক্কাস, মাদক মামলায় সাজাপ্রাপ্ত বাতিসার চাঁন্দকরা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সুমন কাজী, ওয়ারেন্টভুক্ত কালিকাপুরের সমেশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হালিম ও ঋণখেলাপি মামলায় সাজাপ্রাপ্ত শুভপুরের কটপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মেসার্স মহিন পোল্ট্রির মালিক মহিন উদ্দীনকে আটক করে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে চৌদ্দগ্রাম থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক