ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে শ্বশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ৩:৫৭
নেত্রকোণার মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে দেলোয়ার হোসেন (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে গতকাল সোমবার বিকালে উপজেলার পানুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বন্ধগোমরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ বছর আগে মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের দুলভ মিয়ার মেয়ে তামান্না আক্তার তাসলিমাকে(২৮) বিয়ে করেন দেলোয়ার। তারপর থেকে শ্বশুর বাড়িতে স্থানীভাবে বসবাস শুরু করেন তিনি। তাদের সংসারে কোন সন্তান নেই। সম্প্রতি জায়গা ক্রয় করে সেখানে একটি পাকা ভবন তৈরি করেন দেলোয়ার। গতকাল সোমবার বিকালে নবনির্মিত ভবনে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। বিদ্যুৎ না থাকায় সংযোগ চালু রেখেই হাত দিয়ে তার জোড়া দিচ্ছিলেন দেলোয়ার।  হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুতের তারে জড়িয়ে থাকেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল বলেন, খবর পেয়ে দেলোয়ারের বাবা-ভাইসহ পরিবারের লোকজন কিশোরগঞ্জ থেকে এসেছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার