সাটুরিয়ায় ব্যারিস্টার ডঃ শামীম আলমের নগদ এক লক্ষ টাকা বিতরণ
''সকলের তরে সকলে আমরা, প্রত্যের্কে মোরা প্রত্যের্কের তরে" এ স্লোগানে মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যারিস্টার ডঃ শামীম আলম এর ব্যক্তিগত তহবিল থেকে সমাজের গরীব দুঃস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ এক লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর হাই স্কুল মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ক্যানবেরা অস্ট্রেলিয়া শাখার সভাপতি ও অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ব্যারিস্টার ডঃ শামীম আলমের মাতা আলেয়া বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ ওয়াদুদ বাবু, ব্যারিস্টার ডঃ শামীম আলমের ছোট ভাই ১নং বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মামুন আজাদ। এসময় বক্তব্যে আল মামুন আজাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একটি নাম নয়-একটি মহান আদর্শ। ''মুজিববাদ''জন্ম দিয়েছে বাংলাদেশ, দিক্ষা দিয়েছে গণতন্ত্র, সমতা, ন্যায্যতা, জাতীয়তা ও ধর্ম নিরপেক্ষতা। বঙ্গবন্ধুর আদর্শ মানেই সামাজিক ন্যায়বিচার দুঃখী মানুষের মুখে হাসি, সততা এবং খোদা ভিরুতা।
তিনি সকলের উদ্দ্যেশ্যে বলেন, আসুন আমরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আর দেশের মানুষকে ভালবাসি এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞাশীল নেতৃত্বের প্রতি সমর্থন রাখি।
এসময় সভায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলেই ব্যারিস্টার ডঃ শামীম আলমের দীর্ঘায়ু কামনা করেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied