ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মিরপুর গার্মেন্টসে আগুনে পুড়ে নিহত ১৬ জনের মধ্যে ২ জন মোহনগঞ্জে


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ২:১০

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে চাকরি নেয় আসমা আক্তার। কাজে যোগদানের ৭-৮ মাসের মাথায় কারখানায় লাগা আগুনে পুড়ে প্রাণ গেল তার।

গতকাল সোমবার সকাল ১০টায় আসমার মরদেহ তার গ্রামের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের সাউথখালী গ্রামে আনা হয়।

আসমা আক্তার (১৩) ওই গ্রামের নয়ন মিয়া ও ফরিদা আক্তার দম্পতির ছয় সন্তানের মধ্যে তৃতীয় কন্যা সন্তান।

কিশোরী আসমা আক্তার দুই দিন আগে তার বাবাকে ফোন করে বলেছিল, 'আব্বা, আমি আর এইহানে থাকমু না। এইবার বেতন পাইলেই আমি বাড়ি চইলা আসমু।' কিন্তু সেই বাড়ি আর যাওয়া হলো না আসমার।

আসমার বাবা নয়ন মিয়া বলেন, 'আমার মাইয়াডা এইহানে থাকতে চায় নাই। কইছিলো ২-১ দিনের মধ্যে বেতন পাইয়া চইলা আসতে। কিন্তু আমার মাইয়াডা জীবিত আর আইল না।'

আসমা আক্তারের চাচা যতন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মিরপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতো। আগুন লাগার খবর পেয়ে গ্রাম থেকে ছুটে যান তার বাবা। তাকে খুঁজে না পেয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তার পড়নের বলপ্রিন্টের জামা-কাপড়ের আলামত দেখে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে।

গত রবিবার রাতে ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ আনা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

অন্যদিকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন তরুণ তোফায়েল আহমেদ। একটি জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠানে টাকাও জমা দিয়েছিলেন। অপেক্ষায় ছিল কাগজপত্র পাওয়ার। এই অপেক্ষার সময়টুকু বেকার বসে না থেকে যোগ দিয়েছিল মিরপুরের কারখানায়। কিন্তু অপেক্ষার কাল আর শেষ হলো না। কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছে তোফায়েল আহমেদ। 

গত বুধবার দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে তোফায়েল আহমেদের পুড়ে যাওয়া মৃতদেহের ছবি নিয়ে মর্গের সামনে অপেক্ষা করেন তার চাচাতো ভাই শরাফত হোসেন। 

তোফায়েল আহমেদের চাচাতো ভাই শরাফত হোসেন জানান,তাদের গ্রামের বাড়ি মোহনগঞ্জ উপজেলার ৩নং তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮)। তার দুই ভাই-বোন। বড় বোনের বিয়ে হয়েছে। তার বাবা একজন কৃষক। তোফায়েল আহমেদ এসএসসি পাশ করে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন। আগুনে পুড়ে শেষ হলো তার বিদেশ যাওয়ার স্বপ্ন। রাতেই তারা তোফায়েলের মরদেহের পোশাক দেখে শনাক্ত করে তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে। লাশ পেলেই বাড়িতে নিয়ে যাব।

গত মঙ্গলবার শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়। লাশগুলো পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আসমার পরিবারকে মরদেহ দাফন খরচ বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আমেনা খাতুন বলেন,“এ বিষয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। অফিসিয়ালি আমাকে অবগত করা হয়নি। আগে জানি, তারপর ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন