ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়ায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ৪:৩৯

শিল্প শহর আশুলিয়ায় জনগণের চলাচলের সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ফিরোজ কবির আকাশ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাইপাইল এলাকার বার্ডস গার্মেন্টস এর পাশে রের্কডিও ২০ ফুট প্রশস্ত সরকারি রাস্তা দখল করে মানুষের ভোগান্তির সৃষ্টি করছে। এলাকার ওই রাস্তা  দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত করেন। আশপাশের বাড়িতে যাতায়াতের ওই রাস্তার ১০ ফুট জায়গা দখল করে উত্তর গাজীরচটের আব্দুল খালেকের ছেলে মানিক হাজী বিল্ডিং নির্মাণ করেন। গত দুই মাস আগে ভূমিদুস্য মানিক হাজী শত শত মানুষের চলাচলের সে রাস্তাটির মাঝখানে একটি সেমিপাকা দোকান নির্মাণ করে রাস্তার বাকি অংশ বন্ধ করে দিয়েছেন। ফলে এখানে বসবাসরত অধিকাংশ শ্রমিক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে না পেরে  বাসা ছেড়ে  চলে যাচ্ছেন। স্থানীয় ভূমিদুস্য মানিক হাজীর এরকম জবরদখলে এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাবাসী মানিক হাজীর বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও তাদের কষ্ট দূর হচ্ছে না। তাই সংবাদ সম্মেলন করে সরকারি রাস্তা দখলের ঘটনাটি এলাকাবাসী দেশ ও জাতির সামনে তুলে ধরেন।

ভূক্তভোগীরা ৩১ আগস্ট সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করলে ২ সেপ্টেম্বর বাইপাইল মৌজাস্থিত বুড়ির বাজার মেইন রোডসংলগ্ন সাব-রোডে বিআরএস ৪৫৭৭, ৪৫৭৫ এবং ৪৫৭৬ দাগের রেকর্ডীয় সরকারি রাস্তাটি পুনরুদ্ধারের নির্দেশ দিলেও অদৃশ্য কারণে ওই নির্দেশ আর বাস্তবায়ন হয়নি।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী আরো বলেন অভিযুক্ত হাজী মানিক মিয়া গ্যাস সরবরাহ পাইপলাইনের ওপর তার আবাসিক ভবণ নির্মাণ করেছেন। এখান থেকে যে কোন মুহূর্তে নারায়ণগঞ্জের মতো দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। তাই সংবাদ সম্মেলন করে এসব অপর্কমের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থতি ছিলেন- ভুক্তভোগী ইঞ্জিনিয়ার রহুল আমীন, মো. সহীরউদ্দিন মিয়া, জহির উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের