মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন
নেত্রকোণার মোহনগঞ্জের ভাটিয়া গ্রামে অনার্স ফাইনাল ইয়ারে পড়ুয়া এক হিন্দু যুবককে 'দাড়ি' নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে গলায় জুতা পরিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার বিকালে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
এরআগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভাটিয়া গ্রামে নিজ ঘরে ঢুকে পরিবারের সামনে রাজন বিশ্বশর্মা (২২) নামে ওই যুবককে নির্যাতন করে জুতার মামলা পরায় স্থানীয় উশৃংখল ১৫-১৬ জন যুবক।
ভুক্তভোগী রাজন বিশ্বশর্মা উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের সানন্দ চন্দ্র বিশ্বশর্মার ছেলে। তিনি ময়মনসিংহের একটি কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি এলাকায় থেকে বাড়ির পাশে করাচাপুর বাজারে স্থানীয় শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান।
এ বিষয়ে রাজন বিশ্বশর্মা বলেন, এলাকায় আমার প্রাইভেটে প্রচুর শিক্ষার্থী আসতেছিলো। এটা দেখে আরও অনেকে যারা প্রাইভেট পড়ান তারা ঈর্ষান্বিত হয়ে আমাকে নানাভাবে হয়রানি করে আসছিলো। গত সোমবার পাশের গ্রামের তামিম নামে এক বন্ধু ফেসবুকে লিখেছিলো, আমি তাতে কমেন্ট করায় পাশের গ্রামের কয়েকজন যুবক এটাকে ধর্ম অবমাননা দাবি করে আমাকে হুমকি দেয়। পরে গত মঙ্গলবার রাতে ১৫-১৬ জন ঘরে ঢুকে পরিবারের সামনে আমাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তবে মারধরকারী যুবকদের তিনি চেনেন না বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনার পর লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না। আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছে। পরিবারের সবাই এখন আতংকে দিন কাটাচ্ছে।
আমি পড়াশোনা জানা মানুষ। সকল ধর্মের প্রতি আমার সম্মান রয়েছে।
ওই ফেসবুক কমেন্টে দেখা গেছে, মোহাম্মদ ইবনে তামিম নামে একজন তার নিজের ফেসবুকে দাড়ি নিয়ে একটি পোস্ট করেন। রাজন বিশ্বশর্মা ওই পোস্টের কমেন্টে একটা দাড়িওয়াল ছাগলের ছবি দিয়ে লিখেন- 'এই যে শক্ত পুরুষ'। তার কমেন্টের পর ওই পোস্টে অনেককে বিরূপ মন্তব্য করতে গেছে।
ছড়িয়ে পরা ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ঘরের ভেতর রাজন বিশ্বশর্মাকে মারধর করে জুতার মালা পরানো হচ্ছে। এসময় রাজনকে কাঁদতে দেখা গেছে। তবে হামলাকারীদের চেহারা দেখা যায়নি ওই ভিডিতে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য (৯ নম্বর ওয়ার্ড) সেবক সরকার বলেন, শুনেছি দাড়ি নিয়ে ফেসবুকে কমেন্ট করার জন্য কয়েকজন যুবক রাজন বিশ্বশর্মাকে নির্যাতন করে জুতার মালা পরিয়েছে। এটি দুঃখজনক ঘটনা।
একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আলীপুর গ্রামের বাসিন্দা আল মামুন বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে রাজন বিশ্বশর্মাকে ঘরে ঢুকে নির্যাতন করে জুতার মালা পরিয়েছে স্থানীয় কিছু লোকজন। এমন ঘটনা কাম্য নয়।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এমন কোন খবর পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা