ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে বাদশা ফয়সাল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৫-৯-২০২১ বিকাল ৭:৫৬

মানিকগঞ্জের হরিরামপুরে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে বাদশা ফয়সাল ফাউন্ডেশন। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপজেলার ৮টি বিদ্যালয়ের মোট ৪২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ফাউন্ডেশনের চারজন প্রয়াত সদস্যকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। বাদশা ফয়সাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নার্গিস ভানুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক নুরুন্নাহার বেগম, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য দেন- ফাউন্ডেশনের সমন্বয়ক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম উজ্জ্বল এবং ফাউন্ডেশনের সদস্য ও দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহিদুল ইসলাম।

উপজেলার চালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মজিবর রহমান বাদশা ও তার ছেলে ফয়সাল আহমেদ সেতুর নামে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় বাদশা-ফয়সাল ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশনটি দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের কল্যাণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সহযোগিতাসহ বিভিন্ন কাজ করে আসছে। করোনাকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফাউন্ডেশনটি।

জামান / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ