ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৫ রাত ১১:৪৮
নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরে অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে  পৌরশহরের স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।
 
অভিযানকালে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, খাবারের নিম্নমান এবং লাইসেন্স নবায়ন না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় এক বিস্কুটের দোকানকে মূল্যতালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত দাম আদায়ের অপরাধে ১ হাজার টাকা এবং আরেক ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, “দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, লাইসেন্স নবায়ন না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন।”
 
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার