ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কৃষকের পাশে নেই কৃষি অফিস, আমন ধানে মাজরা পোকার উৎপাত


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:১০

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আমন ধানের ক্ষেতে ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। এই পোকা দমনে ব্যর্থ হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শীষ খেয়ে ফেলায় ধানগাছ মরে যাচ্ছে। বারবার কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। পাশাপাশি ইদুঁরের উৎপাতে অতিষ্ঠ কৃষকরা। তাদের অভিযোগ, পরামর্শের জন্য কৃষি বিভাগের কোনও কর্মকর্তার দেখা মিলছে না। পোকা দমন বা ইদুঁর নিধনে কৃষি অফিসের কোনও ধরনের সহায়তা কিংবা পরামর্শ পাচ্ছেন না তারা।

কৃষকরা জানিয়েছেন, ভালো ফলনের আশায় স্বপ্ন বুনে ছিলেন উপজেলার আমন চাষিরা। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে মাজরা পোকা ও ইদুঁরের উৎপাত।

 আক্রমণে ধানগাছ মরে যাওযায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। পৌর শহরের পুকুরিয়া গ্রামের রমিজ আলী চলতি মৌসুমে ৭০ শতক জমিতে হাইব্রিড ৪৯ জাতের আমন আবাদ করেছেন। ক্ষেতে ধানের শীষ বের হতে শুরু করেছে। এরই মধ্যে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে শীষ শুকিয়ে ধানগাছ মরে যাচ্ছে। পোকা দমন করা না গেলে ধানের ফলনে বড় ধরনের প্রভাব পড়বে জানিয়ে  বলেন,আমনের আবাদ গত ১০ বছরের মধ্যে সবচেয়ে এবার ভালো  হয়েছে। 

এখন শীষ বের হতে শুরু করার সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ দেখা দিল। পোকারা কচি শীষ খেয়ে ফেলার কয়েকদিন পর ধানগাছ মরে যাচ্ছে। প্রতিদিনই আক্রমণ বেড়েই চলছে। দুইবার কীটনাশক ছিটিয়েও কোনও কাজ হচ্ছে না। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তারপর এখন শুরু হয়েছে ইদুঁরের উৎপাত। এতে ধান ঘরে তোলাই কঠিন  হয়ে পড়বে।
শুধু রমিজ আলী নন, উপজেলার অনেক কৃষকের ক্ষেতেই পোকা আক্রমণ করেছে। বারবার কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। কৃষি বিভাগের কোনও কর্মকর্তার পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
উপজেলার বাহাম কৃষক শামছু মিয়া (৬২)৩৬কাঠা জমিতে ধান আবাদ করেছি।সেই আমন ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। বারবার কীটনাশক দিয়েও কোনও কাজ হচ্ছে না। পরামর্শ নিতে কৃষি বিভাগের কাউকে পাচ্ছি না।একই কথা জানান পুকুরিয়া গ্রামের কৃষক মিরাজ আলী (৪২) জানান, ৬০ শতক জমিতে আমন ধান নিয়ে চিন্তিত। ইদুঁরের আক্রমণে ধান ঘরে তোলা মুশকিল হয়ে যাবে।

কৃষকদের অভিযোগ, পরামর্শের জন্য কৃষি বিভাগের কোনও কর্মকর্তার দেখা মিলছে না। উপজেলার কানুহারি গ্রামের আরেক কৃষক আঙ্গুর মিয়া বলেন,এক ক্ষেতে আক্রমণের সপ্তাহখানেক পরে পাশের ক্ষেতে ছড়িয়ে পড়ছে পোকা। কীটনাশকেও এসব পোকা মরে না। আমরা এবার ক্ষতির মুখে পড়বো।
পোকা দমনে কৃষকরা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনও ধরনের সুফল পাচ্ছেন না বলে জানালেন করাচাপুর গ্রামের আরেক কৃষক ওয়াসিদ মিয়া। তিনি বলেন,পোকা আক্রমণের কয়েকদিন পরই ধানগাছ শুকিয়ে খড়ে পরিণত হচ্ছে। পাশাপাশি ইদুঁরের উৎপাত রয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে সঠিক কোনও পরামর্শ পাচ্ছি না। পেলে হয়তো কিছুটা রক্ষা পেতাম। কিন্তু মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মিলছে না।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৯৮০ মেট্রিক টন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস শাকুর সাদি বলেন, আমন ক্ষেতে পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। যেসব এলাকায় পোকার আক্রমণ ও ইদুঁরের উৎপাত রয়েছে। তা দমনে কৃষি অফিস কৃষকদের সবরকম সহযোগিতা করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন