ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাস্তায় জ্বালাও পোড়াও করে তারেক রহমানের কমিটি বাতিল করা যাবে না-- খন্দকার নাসিরুল ইসলাম


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:৫৯

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য,কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন,  ফরিদপুরের বোয়ালমারী,আলফাডাঙ্গা ও মধুখালীতে বি এন পির নতুন কমিটি দেশনায়ক তারেক রহমানের দেওয়া কমিটি। রাস্তায় টায়ার জ্বালিয়ে,বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কমিটি বাতিল করা যাবেনা। তাৎক্ষণিক দেওয়া কমিটিতে ভুল-ভ্রান্তি থাকতে পারে। নিয়মতান্ত্রিক ভাবে এগিয়ে আসলে সেটি আলোচনার টেবিলে সমাধান করা যেতে পারে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে  বোয়ালমারী উপজেলা ও পৌর  বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাসিরুল ইসলাম আরো বলেন,বিএনপি'র বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে আমরা তাদের ভালোভাবে চিনি। দলের বহিষ্কৃত কিছু নেতা এবং বিএনএম চক্র এক হয়ে নতুন কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজপথে হট্টগোল  তৈরি করছে।  আমরা ইচ্ছা করলে রাজপথেই এর জবাব দিতে পারি। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নিষেধাজ্ঞার কারণে আমরা সেটা করব না। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব। এজন্য  আমাদের নিজেদের মধ্যে সব সময় ঐক্য বজায় রাখতে হবে । ষড়যন্ত্র মোকাবেলায় এবং আগামী নির্বাচনে ফরিদপুর-১ আসনটি তারেক রহমানকে উপহার দিতে হলে  ঐক্যের কোন বিকল্প নেই। বোয়ালমারী সরকারি কলেজ প্রাঙ্গনে এই পরিচিতি  সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি খন্দকার নাজিরুল ইসলাম,মাহবুবুর রশিদ হেলাল,দেওয়ান মোঃ দেলোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিয়া, সিরাজুল ইসলাম মৃধা,পৌর বিএনপি'র সহ-সভাপতি আতাউর রহমান,মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ