ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ক্লাসে তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষককে অব্যাহতি


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ১:৩৩

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাসে তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত বৃহস্পতিবার দুপুরে স্কুল চলাকালীন সময়ে ক্লাসে নবম শ্রেণির কয়েকজন ছাত্রীকে পেটান শিক্ষক স্মরণ তালুকদার। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে এক ছাত্রী অজ্ঞান হয়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। 

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলায় ৩০১ নম্বর কক্ষ নবম শ্রেণির ক্লাস চলাকালে শিক্ষক স্মরণ তালুকদার তিন ছাত্রীকে পেটান। এতে তারা আহত হয়। খবর পেয়ে প্রধান শিক্ষক দ্রুত বিদ্যালয়ে গিয়ে আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনা জানাজানি হলে উপজেলা প্রশাসন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম বলেন, এ বিষয়ে শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের কোন অভিযোগ নেই। তারপরও শিক্ষা কর্মকর্তার নির্দেশে খন্ডকালীন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক স্মরণ তালুকদারের মোবাইলফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ওই শিক্ষকের কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসিল্যান্ড এম.এ কাদের বলেন, “উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার