ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ৪:১৪

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন আকরাম আলী প্রামাণিক দুলাল, তয়েজ উদ্দিন প্রামাণিক, আব্দুল বারী মোল্লা, এমদাদুল হকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এতে নওগাঁ-৪ (মান্দা) আসনে ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়। তবে এটি প্রাথমিক মনোনয়ন হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, এ আসনে বিএনপির ক্লিন ইমেজের নেতা প্রকৌশলী আক্কাস আলী মোল্লাকে মনোনয়ন দেওয়া হলে দলের পক্ষে বিজয় নিশ্চিত হবে। 
বক্তা আকরাম আলী প্রামাণিক দুলাল বলেন, ‘প্রকৌশলী আক্কাস আলী মোল্লা বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। ১৯৭৫ সাল থেকে তিনি দলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং বর্তমানে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তাকে মনোনয়ন দিলে হারানো আসনটি পুনরুদ্ধার সম্ভব হবে।’
মানববন্ধনে বক্তারা দলীয় হাইকমান্ডের প্রতি এ দাবি বিবেচনার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র