ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৭-৯-২০২১ দুপুর ৩:৩৭

মানিকগঞ্জের হরিরামপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হরিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর সার্কেলের (হরিরামপুর-সিংগাইর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক।

সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন, পূজা উদযাপন পরিষদ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক পিয়াস চৌধুরীসহ উপজেলার ৫৯টি দুর্গামন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, হরিরামপুরে এ বছর মোট ৫৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ