মোহনগঞ্জে ‘জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো ‘জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন’ বৃত্তি পরীক্ষা ২০২৫।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল আড়াইটায় মোহনগঞ্জ মহিলা কলেজে শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার চারটি কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। চলে বিকাল পাঁচটা পর্যন্ত।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো-ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, এভার গ্রিন কিন্ডারগার্টেন, লিটল স্টার কিন্ডারগার্টেন এবং জিনিয়াস কিন্ডারগার্টেন। বিকাল আড়াইটা থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলে পাঁচটা পর্যন্ত।
জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয়, জিনিয়াস কিন্ডারগার্টেনের রবিউল হাসান শাহীনসহ অন্যান্য কিন্ডারগার্টেনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, দুপুর দেড়টা থেকেই শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে ভিড় করতে থাকেন। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন।
জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফারুক আহম্মেদ বলেন, “গ্রামীণ শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতামূলক শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে আমরা এই পরীক্ষা চালু করি। শিশুদের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করা এবং তাদের প্রতিভাকে সঠিক পথে বিকশিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।”
পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকরাও জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের মানসিক প্রস্তুতি আরও শক্তিশালী করে। তাদের মতে, নিয়মিত এ ধরনের পরীক্ষা হলে শিশুদের সামগ্রিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার