ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন সাংসদ বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৭-৯-২০২১ রাত ১১:৩৪

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্সটির ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের জন্য দীর্ঘদিনের চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যাম্বুলেন্সটি। ফলে হাসপাতালে রোগী আনা-নেয়া ও রেফার রোগীদের পরিবহনে ভোগান্তির অন্ত ছিল না। আক্তারুজ্জামান বাবু এমপির ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী এ হাসপাতালের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ করেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কয়রা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লাল ফিতা কেটে আক্তারুজ্জামান বাবু এমপি অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, কয়রা উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে একাধিকবার কথা বলেছি। অবশেষে সাধারণ মানুষের সেই চাওয়া-পাওয়া পূরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, করোনা মহামারীতে কয়রায় করোনা রোগী ও মুমূর্ষু রোগীদের জন্য অ্যাম্বুলেন্সটি বড় পাওয়া। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটির যেন সঠিক ব্যবহার হয়। অ্যাম্বুলেন্সটির যথাযথ ব্যবহারে হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সাথে সাথে উপকূলীয় এলাকা খুলনার কয়রা উপজেলার মানুষকে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকটি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, অধ্যক্ষ চয়ন কুমার রায়, নবনির্বাচিত ইউপি চেয়ারমান আব্দুল্লাহ আল মামমুদ, আব্দুস সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, আছের আলী মোড়ল, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, এসএম জিয়াদ আলী, খয়রুল আলম, গণেশ চন্দ্র মণ্ডল, নির্মল চন্দ্র দাস, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, অ্যাড. আরাফাত হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার