ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিয়োগে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১২:৪৩

বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন। সোমবার রাতে সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ আলী সরকার ও মহাসচিব মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর (মালয়েশিয়া) এবং কন্স্যুলেট জেনারেল অফিস, দুবাই (সংযুক্ত আরব আমিরাত) মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুইজন কর্মকর্তাকে নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর, যাকে দুবাই কন্স্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব (প্রেস) হিসেবে, এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, যাকে কুয়ালালামপুর হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে পদায়ন করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া হয়ে আসছে। কারণ চার্টার অব ডিউটিজ অনুযায়ী গণমাধ্যম ও গণসংযোগসংক্রান্ত কাজ বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের নির্ধারিত দায়িত্ব।

বিবৃতিতে ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির দিকেও ইঙ্গিত করা হয়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল—“গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।”

এসোসিয়েশন বলছে, গণমাধ্যম ও জনসংযোগের দায়িত্ব প্রশাসন ক্যাডারের নয়; তাই এই নিয়োগ সংগত নয়। সংগঠনটি আশা প্রকাশ করেছে যে কর্তৃপক্ষ দ্রুত এই নিয়োগ বাতিল করবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল