সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন
প্রখ্যাত বংশী বাদক ও সংগীত শিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর নামে প্রবর্তিত ‘বারী সিদ্দিকী পদক’ অর্জন করেছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মাসুম বিল্লাহ রাকিব।
সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত স্মরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। প্রয়াত এই শিল্পীর ৭১তম জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ফিরোজ হায়দার খান। উদ্বোধন করেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী মৃধা। বিশেষ অতিথি ছিলেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী।
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান আলোচক ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। এছাড়া বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েব।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ রাকিব বলেন, ‘পুরস্কার প্রাপ্তি বরাবরই গর্ব ও সম্মানের। সাংবাদিক হিসেবে এ পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই প্রাপ্তি। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- রবি চৌধুরী, শফি মন্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদাস, মুজিব পরদেশি, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, প্রিন্স আলমগীর প্রমুখ।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা