ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজি: সেনা অভিযানে গোপালগঞ্জে দুইজন গ্রেপ্তার
গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় মেজর জুবেন ওয়াহির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সেনা সূত্র জানায়, ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আসছিল। অভিযোগে বলা হয়—দুই ব্যক্তি নিজেদের জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের কথিত ‘অনিয়ম’ ধরিয়ে দেওয়ার হুমকি দেখিয়ে নিয়মিত টাকা আদায় করতেন। অভিযোগের পর নজরদারি বাড়িয়ে সোমবার অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে আব্দুল হাকিম শেখ এবং নিলফা গ্রামের সোলায়মান শেখের ছেলে মনিরুল ইসলাম। তারা টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, দুটি মোবাইল ফোন এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেওয়া হয় এবং আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এ দুই ব্যক্তি বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছিলেন। অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সেনাবাহিনী ও প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন