ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি : নিখোঁজ ৩ জেলের মৃতদেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১২:১১

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন লালদিয়ার চর এলাকায় ডুবে যাওয়া ট্রলারের মধ্য থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোসেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

এর আগে উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার সময় মঙ্গলবার দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ আশার চর এলাকায় ১১ জন জেলে নিয়ে এফবি আল্লাহর দান নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ওই ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে আটজনকে উদ্ধার করা হয়। তিন জেলে নিখোঁজ ছিলেন। আজ বুধবার সকালে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তাদের ম‍ৃতদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি বলেন, ট্রলারডুবির ঘটনায় ওই তিন জেলে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে আমরা ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য মঙ্গলবার একটি উদ্ধারকারী ট্রলার পাঠিয়েছিলাম। দীর্ঘ চেষ্টার পর আজ সকালে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। এ সময় নিখোঁজ তিন জেলের মৃতদেহও উদ্ধার করা হয়।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের