ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ১১:২৪

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫
শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকালে উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজার মাদ্রাসা রোডের মাদ্রাসা মাঠে ইকোভিশন ও মাষ্টার ওয়াজি উল্ল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা রোড় স্পোর্টস ক্লাব এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী কামাল উদ্দিন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী ফয়েজ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানুরাগী মাজাহারুল ইসলাম রাসেল, কীড়ানুরাগী আবদুর রহমান রাজন।
রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় ইকোভিশন ও মাষ্টার ওয়াজি উল্ল্যাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের যুবসমাজ যখন নষ্টের পথে, যখন চাঁদাবাজি, সন্ত্রাসী-মাদক নিয়ে তারা ব্যস্ত, তখন সেই দিক থেকে যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনা একটি প্রশংসনীয় কাজ।
বক্তারা আরো বলেন, আমরা যারা সমাজের বিশৃঙ্খলা দূরে ঠেলে দিতে চাই, বৈষম্য দূর করতে চাই, আমরা এই খেলাকে ভালোবাসি। এই খেলার মাধ্যমে আমরা চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি গঠন করবো, এর মধ্যদিয়ে আমরা আমাদের সকল বৈষম্য ভুলে গিয়ে সুন্দর একটি সমাজ গঠন করবো। যেখানে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা-চিকিৎসার পরে আমাদের সংস্কৃতি জড়িত, এই সংস্কৃতির মধ্যে একটি জাতির পরিবর্তন আসে, আমরা খেলাধুলার সংস্কৃতিকে কাজে লাগিয়ে আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখবো।
রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মদিনা বাজার যুবসমাজ বনাম মানিকপুর ক্রীড়া চক্র অংশ নেয়। এই খেলায় মদিনা বাজার যুবসমাজ জয়লাভ করে।

Aminur / Aminur

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ