ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে এক গ্রাম থেকেই তিন রাজনৈতিক দলের ৩ এমপি প্রার্থী


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৫ বিকাল ৫:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একই গ্রামের তিন নেতা তিনটি রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে দুই জন নিজ এলাকায় ও অপরজন ঢাকার একটি আসনে প্রার্থী হয়েছেন।
প্রার্থীরা হলেন, মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের বাসিন্দা অধ্যাপক আল হেলাল তালুকদার, অ্যাডভোকেট আব্দুল কাদির ও হাফেজ ক্বারী মাওলানা লুৎফুর রহমান। 
খোঁজ নিয়ে জানা যায়, নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, একই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন নেত্রকোনা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল কাদির এবং ঢাকা-৫ আসনে এবি পার্টির প্রার্থী হয়েছেন হাফেজ ক্বারী মাওলানা লুৎফুর রহমান।
স্থানীয় বাসিন্দা আজহারুল ইসলাম বলেন, এটা আমাদের হাওর এলাকার সৌভাগ্য যে, একই গ্রামের তিনজন এমপি প্রার্থী হয়েছেন।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, যে কোনো দলের প্রার্থী হয়ে যে কেউ আসতে পারে এটা গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের তিন জন নয়, পাঁচ জন প্রার্থী হয়েও আসতে পারে এটা কোনো বিষয় না। আমি আমার দলের মনোনীত প্রার্থী হয়ে এসেছি প্রচারণা ও চালিয়ে যাচ্ছি, বিজয় আমাদের আসবে ইনশাল্লাহ। 
গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির বলেন, একই গ্রামের তিনজন প্রার্থী, এটা কোনো দোষের কিছু নয়। তবে একজন ঢাকায় নির্বাচন করবে। আর দু’জন আছি একই এলাকায়। এতে আমি তেমন কোনো সমস্যা দেখছি না। আমাকে দলে এখানে মনোনয়ন দিয়েছে। দেখা যাক কি হয়। তবে যেখানেই যাই ব্যাপক সারা পাচ্ছি। আমি আশাবাদী জয়ী হব ইনশাআল্লাহ। 
উল্লেখ্য: নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার বাড়ি মদন উপজেলায়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার