কালিয়ায় অভিযানে ৫ টি ইটের ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
নড়াইলের কালিয়ায় অভিযানে ৫ টি ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। ৯ ডিসেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী অভিযানে ড্রাম চিমনীর ইটের ভাটাগুলি গুড়িয়ে দেওয়া হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহ মালেক এর উপস্থিতিতে ও খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়ায় এসএমবি, সালামাবাদ ইউনিয়নের স্টোন, আরবিআই ও খাশিয়াল ইউনিয়নের এমসিবি ব্রিক্সসসহ মোট পাঁচটি ভাটার কাঁচা ইট ও ড্রাম চিমনীসহ ক্লিনিক ভেঙ্গে দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম বলেন, সনাতন পদ্ধতির ড্রাম চিমনীর ভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। তাই এই ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারীভাবে স্পষ্ট বলা আছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে ভাটা পরিচালনা করতে হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়