ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজস্থলী মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি মূলক সভা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১১-১২-২০২৫ দুপুর ৪:৪৯

রাঙ্গামাটি রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা আজ  বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বেলা ১১ টায় মসজিদ টাউন হল রুমে  রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেলিনা আক্তার এর  সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ  এর সম্মেলন কক্ষে  এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। রাজস্থলী  সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। উপজেলা সম্প্রসারিত ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত ও আলোকসজ্জা করা হবে। ঐ দিন সকাল সাড়ে আটটায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুজকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এছাড়া, বাজার মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  ৩ দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যম কে জানান । প্রস্তুতিমূলক সভায়, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি)  খালেদ মাহমুদ, সাংবাদিক আজগর আলী খান,  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু,  প্রাণী সম্পদ কর্মকর্তা নোমান,   স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা, নাজিম উদ্দীন,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, হেডম্যান, গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ