ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াতকে আমন্ত্রণ করায় মোহনগঞ্জে অনুষ্ঠান বয়কট করলেন বীর মুক্তিযোদ্ধারা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ২:৩

নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোয় অনুষ্ঠান বয়কট করে বেরিয়ে গেলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। 

গতকাল রোববার এক জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জানানো হয়, 'মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে এক মঞ্চে বসা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।'

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা শুরু হয়।

ওই আলোচনা সভায় জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে-এমন অভিযোগ তুলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা আলোচনা সভা বয়কট করে বেরিয়ে যান।

পৌর শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে তাৎক্ষণিকভাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নেতাদের মঞ্চে স্থান দেওয়ার প্রতিবাদেই তারা আলোচনা সভা বয়কট করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন  বলেন, 'সরকারি নির্দেশনা অনুযায়ী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মুক্তিযোদ্ধারা সভায় কিছুটা দেরিতে পৌঁছানোয় তাদের জন্য আলাদা আসন রাখা হয়েছিল। তবে তারা বসতে না চেয়ে ব্যস্ততার কথা জানিয়ে হলরুম ত্যাগ করেন।'

বীর মুক্তিযোদ্ধারা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতের নেতাদের না রাখার জন্য আগে থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহাবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)।

তারা আরও বলেন, ১৬ তারিখ যদি জামায়াতের নেতারা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। তাহলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠান আমরা মুক্তিযোদ্ধারা সবাই সবাই মিলে বয়কট করব। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য-সচিব গোলাম মোস্তফাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস