ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

৪০ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিহত ৩


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৯-২০২১ বিকাল ৫:২৫

পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়া বাসিন্দা স্বাস্থ্যকর্মী আসাদুর জামান আসাদ জানান, দুপুর সোয়া ২টায় বোগলাউড়ি ঘাট থেকে ৩৪-৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। লক্ষ্মীপুর চরের সামনে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। এ সময় লিলিমন ও সিয়ামসহ তিনজনের ম‍ৃতদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাডুবিতে তিনজন মারা গেছেন বলে জেনেছি। অনেকে নিখোঁজ রয়েছেন। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের