চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় গাংচিল হোটেলের সামনে চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নীল রংয়ের একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো- চট্টগ্রামের মহেশখালী থানার পানিরছড়া হোয়ানক গ্রামের আলমের ছেলে এরশাদ উল্লাহ (৩০), একই থানার শুকুরিয়া বড় মহেশখালী গ্রামের নুরুল হোসেনের ছেলে রিয়াজুল করিম (২০) এবং কক্সবাজার সদর থানার নুনিয়াছড়া গ্রামের মো. খলিলের ছেলে আনিস (২০)।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা