ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ১:২৬

দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক লিয়াকত আলী খানের সঞ্চালনায় এ স্মরণসভায় বক্তারা মরহুম সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও পেশাগত সততা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক  সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ, কালের কণ্ঠের প্রতিনিধি শামসুল হাসান মিরন, এনটিভি স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ,  সময় টেলিভিশনের  স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সাংবাদিক মেজবাহ উল হক মিঠু, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ,  বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, প্রথম আলোর প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক ইনকিলাবের নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু, ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এসএ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম, ডেলিস্টার  ও সমকালের প্রতিনিধি আনোয়ারুল হায়দার, এখন টিভির প্রতিনিধি নাসিম শুভ, দৈনিক এ সময় নোয়াখালীর  সম্পাদক গোলাম কিবরিয়ার রাহাত,  জনকণ্ঠের প্রতিনিধি শাহাদাত  বাবুসহ নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, আনোয়ারুল হক আনোয়ার ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক। তাঁর মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি। নতুন প্রজন্মের সাংবাদিকদের তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তাঁরা। স্মরণসভা শেষে দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা প্রতিনিধি ডা, বোরহান উদ্দিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ