ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৪:১২

মানিকগঞ্জের সাটুরিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সাটুরিয়া থানা পুলিশের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাটুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সমেরন্দ্র সাহা লাহোর, সাধারণ সম্পাদক প্রদ্যোত ঘোষ এ্যাপোলে, থানার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব, এম সি কলেজ সিলেটের অবসরপ্রাপ্ত অধ্যাপক কার্তিক চন্দ্র বসাক প্রমুখ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মো. আশরাফুল আলম বলেন, আপনারা যথাসময়ে প্রতিমা বিসর্জন দেবেন। পূজা মন্দিরের আশপাশে আলোর ব্যবস্থা করবেন। এছাড়া বিশেষ নিরাপত্তার জন্য পূজা মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করার কথা বলেন তিনি।

তিনি ‍আরো বলেন, আপনাদের জন্য আমরা সর্বত্র সেবা নিশ্চিত করব। আপনাদের সেবা নিশ্চিত করতে পূজা মন্দিরসহ রাস্তায় মোবাইল টিম থাকবে। পূজা মন্দিরে গান-বাজঁনা, নাচ-গান ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কেননা, এগুলো পূজা মন্দিরে বিশৃংখলা সৃষ্টি করে। 

উপজেলা পূজা উদযাপন কমিটির দেয়া তথ্যমতে, এ বছর সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৬২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ