হাওরাঞ্চলে বোরো চাষে ব্যস্ত চাষিরা
নেত্রকোনার হাওরাঞ্চলে পুরোদমে চলছে বোরো আবাদ। ধান চাষিরা এখন দারুণ ব্যস্ত। কারণ পানি নেমে যাওয়ায় হাওরে শুরু হয়েছে বোরো আবাদ। কৃষি উপকরণের দাম বাড়ায় চাষাবাদে কিছুটা প্রভাব পড়লেও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের।
দীর্ঘ ছয় মাস পানিতে ডুবে থাকা হাওরের জমি থেকে পানি নামায় হাড় কাঁপানো শীতের মধ্যে জমির কাদা পানিতে নেমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা । কেউ চারা রোপণ উপযোগী জমি প্রস্তুতে ব্যস্ত। আবার কেউ বীজতলা থেকে চারা তুলছেন। চাষিদের মধ্যে বিভিন্ন গল্প, গান,আর হাসি ঠাট্টার মধ্য দিয়ে চলছে রোপণের কাজ। এ যেন বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকের আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। জমিতে মাড়াই কিংবা চারা রোপণের দৃশ্য এখন নেত্রকোনার প্রতিটি হাওরে।
নিচু জমিগুলোতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এ চাষাবাদ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। যার হাওরাঞ্চলের কৃষকদের সারাবছরের খোরাক জোগায়।
জেলার বেশিরভাগ ধানই উৎপাদন হয় হাওরাঞ্চল থেকে। প্রতি বছরের মতো পানিতে তলিয়ে নেওয়ার শঙ্কা মাথায় নিয়েও জমি আবাদ করে যাচ্ছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের কৃষকরা। এর ওপর রয়েছে এবার ডিজেল ও সারের বাড়তি মূল্যের সমস্যাও। তারপরও আহার মেটাতে এখানকার কৃষকদের প্রধান ফসল বোরো ধান রোপনে ব্যস্ত তারা।
ডিঙ্গাপোতা হাওরের কৃষক আব্দুল খালেক । হাওরের ১৬ কাঠা জমিতে রোপণ করেছেন হাইব্রিড জাতের ধান। গেল কয়েক বছর ভালো ফলন হওয়ায় এবারও সেই স্বপ্ন নিয়েই চাষাবাদে নেমেছেন তিনি। একই আশায় বুক বেধেছেন অন্য চাষিরাও।
কৃষক আব্দুল খালেক বলেন, ‘গত বছরে আমাদের ফলন খুব ভালো হয়েছিলো এ বছর কেমন হবে জানি না। তবে আশা করছি এ বছরও ফলন খুব ভালো হবে।’
চাষিরা বলছেন, এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে চলতি বছর জ্বালানি তেল থেকে শুরু করে বীজ , সার ও কীটনাশকসহ সবকিছুর দাম বাড়ায় ফলন উৎপাদনে যোগ হয়েছে বাড়তি ব্যয়। এসব নানা সংকট মাথায় নিয়েই খাদ্য সংকট মোকাবিলায় কাকডাকা ভোর থেকে মাঠে নামতে হয়।
কৃষকরা জানান, এ বছর উৎপাদনে তাদের খরচ বেশি হচ্ছে। সার, কামলাসহ যাবতীয় সবকিছুতেই তাদের বাড়তি ব্যয় হচ্ছে।
উপজেলার কৃষি অফিসার মো. আব্দুশ শাকুর সাদী বলেন, হাওর ফসল উৎপাদনের পরিমাণ বাড়তে মাঠ পর্যায়ে বীজ, সারসহ নানান সহায়তা দেয়া হচ্ছে। এরই মধ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনা মূল্যে বোরো ধানের উফসি ও হাইব্রীড জাতের বীজ, সার বিতরণ করছি।তবে গত বছরের তুলনায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের আবাদ হবে।
নেত্রকোণা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্র বলেন, ‘বীজতলা থেকে শুরু করে প্রযুক্তিগত সহায়তা আমরা মাঠ পর্যায়ে সহায়তা দিয়ে থাকি।’
চলতি বছর মোহনগঞ্জে ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান হাইব্রীড ও উফসি জাতের বীজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার