রাজস্থলীতে অবৈধ ২ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৪ লাখ
রাঙ্গামাটি জেলা রাজস্থলীতে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করল প্রশাসন। এ সময় ইটভাটা দুটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজস্থলী উপজেলা প্রশাসন ও রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কঙ্খন প্রভা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার কলেজ পাড়া এলাকায় ও খ্রোমং পাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা অর্থসহ ইটের ভাটাকে ঘুরিয়ে দিয়ে বন্ধ ঘোষণা জরিমানা অর্থ আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ এলাকায় পার্বত্য চট্টগ্রামের অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে মঙ্গলবার (৬ জানুয়ারী) উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া এলাকার কে বি ডাবল্লিউ ব্রিকস ও একই ইউনিয়নের বি আর বি ব্রিকস নামক ইটভাটা দুটির চু ল্লি কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় কে বি ডাব্লিউ ব্রিকস এর মালিককে দুই লক্ষ টাকা এবং বি আর বি ব্রিকস এর মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুমিনুল ইসলাম বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।’
ম্যাজিস্ট্রেট বলেন, ‘আইনের বর্হিভূত ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা দুটির কিলন ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপন করে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারী সংশ্লিষ্ট পরিবেশের অধিদপ্তরের এবং প্রশাসন নিয়মানুযায়ী কয়লা লাকড়ি ব্যবহার দিয়ে পুরানো কথা থাকলে ও বাস্তবের অবধৈ পাহাড় বনজ ছোট ছোট গাছের ধবংস নিধন দিয়ে এসব ইট পোড়ানোর চুল্লি ব্যবহার করা হয়।
এ সময় ইটভাটার চুল্লী পোড়ানোর জন্য তৈরিকৃত ইট ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা দুটিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’অবৈধ ইটভাটা বন্ধের অভিযান পরিচালনার সময় রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম,রাজস্থলী থানা পুলিশ ও রাজস্থলী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলার দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্খন প্রভা।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন