ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:০

ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

এসময় তাদের থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি, ছিনতাই করা ৪ হাজার ১০০ টাকা ও স্মার্টফোন উদ্ধার করা হয়। 

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।  

জানা গেছে, ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে মোহনগঞ্জের দিকে রওনা হলে পথে কেওয়াটখালী এলাকায় ওই দুই যুবক ঞ বগিতে থাকা যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় যাত্রীদের চিৎকারে ওই দুই ছিনতাইকারীকে আটক করে রেলওয়ে পুলিশের সদস্যরা। পরে তাদের মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে তাদের সোপর্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে  নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন, ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মো. মেহেদী হাসান তানভীর (১৮)।

রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়। কিছু দূর যেতেই ওই দুই ছিনতাইকারী ছুরি দিয়ে কয়েকজন যাত্রীকে জিম্মি করে তাদের টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। এসময় যাত্রীদের চিৎকারে পাশের ঙ বগিতে থাকা রেলওয়ে পুলিশ গিয়ে অন্য যাত্রীদের সহায়তায় তাদের আটক করে। এসময় তাদের থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি, ছিনতাই করা ৪ হাজার ১০০ টাকা ও স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে ভোরে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে গিয়ে থামলে আটক দুই যুবককে সেখানকার রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। 

ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীদের বাড়ি বারহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকার বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ 

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার