ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২২

নড়াইলের কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। ২০২৫-২০২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়। ০৮ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নিবন্ধিত ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে এ গরু প্রদান করা হয়। 

এ সময় গরু পালন ও সংরক্ষণে নানামুখী দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (সদর) আবু রায়হান, উপজেলা মৎস্য অফিসার চয়ন বিশ্বাস,  প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দসহ উপকার ভোগী প্রান্তিক জেলেরা।

 

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন