ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় স্ত্রী-সন্তানকে তাড়িয়ে নতুন বিয়ের প্রস্তুতি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ৪:২০

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে স্ত্রী ও ৩ বছরের এক কন্যাসন্তানকে রেখে নতুন বিবাহ আকদ সম্পন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১ অক্টোবর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অবিযুক্তরা হলেন- স্বামী হাইদগাঁও ইউনিয়নের রমজান মুন্সির বাড়ি এলাকার মুহাম্মদ লিয়াকত আলীর ছেলে মুহাম্মদ রফিকুল ইসলাম (৩৬), শাশুড়ি আরেফা বেগম (৫৭) ‍এবং ননদ শাহানা আকতার (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে হাইদগাঁও ইউনিয়নের রমজান মুন্সির বাড়ি এলাকার মো. লিয়াকত আলীর ছেলে রফিকুল ইসলামের সাথে পটিয়া পৌর সদরের পাইকপাড়া এলাকার মো. আবদুল ছবুরের মেয়ে শাহিনুর আক্তারের ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ অনুষ্ঠিত হয়। বিয়ের পর থেকে শাহিনুর আক্তারকে বিভিন্ন সময় যৌতুকের জন্য অত্যাচার-নির্যাতন করে আসছিল। এ বিষয়ে শাহিনুর আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। মামলাটি আদালতে বিচারাধীন।

ভুক্তভোগী শাহিনুর আক্তার জানান, বিয়ের পর থেকে আমাকে প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আমার ভরণ-পোষণ না দিয়ে আমার স্বামী মারধর করে আমাকে ও মেয়েকে ঘর থেকে বের করে দেয়। এদিকে, আমাকে না জানিয়ে আরেকটি মেয়েকে বিবাহ করার জন্য আকদ সম্পন্ন করেছে ‍এবং আগামী ৩ তারিখ বিবাহের দিন ঠিক করেছে।

এ বিষয়ে জানতে স্বামী রফিকুল ইসলামের কাছে মোবাইল ফোনে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের